আছি ক্রিকেটে আছি ফুটবলেও-২
প্রমীলা টেনিস এবং গ্ল্যামার টেনিস একটি ‘পাওয়ার গেম’ হলেও খেলাটির প্রতি দর্শকদের আকর্ষণ প্রতিনিয়ত বেড়েই চলেছে। কোনো খেলা যখন দর্শকদের আকৃষ্ট করে, তখন ধরে নেয়া যায় সে খেলাটি সম্পর্কে তাদের কম-বেশি জানা-শোনা আছে। মজার ব্যাপার হচ্ছে, যারা টেনিস খেলা দেখেন, তাদের মধ্যে খুব কম দর্শকই খেলাটির নিয়ম-কানুন সম্পর্কে ওয়াকিবহাল। কোনো পরিসংখ্যানের দ্বারস্থ না হয়েও আশপাশের টেনিস দর্শকদের জিজ্ঞাসা করলেই এর উত্তর পেতে বিলম্ব হবে না। আমাদের দেশের কথা না হয় বাদ দিলাম। যারা গ্র্যান্ডস্লামের মতো বিশ্বসেরা টেনিস প্রতিযোগিতায় দর্শক হিসেবে উপস্থিত থাকেন, তারাও এ খেলাটি সম্পর্কে খুব অল্প জানেন। তাতে যে টেনিস থেকে রস আস্বাদন করাটা বাধা হয়ে দাঁড়ায়, তা বলা যাবে না। টেনিস খেলা দেখা বা উপভোগ করাটা নেহাত মন্দ নয়। বিশেষ করে প্রমীলা টেনিস দেখাটা বোধ করি চোখের জন্য দৃষ্টিসুখকর, মনের জন্য আনন্দদায়ক। প্রমীলা টেনিসে যেভাবে শক্তির সঙ্গে সৌন্দর্য ও গ্ল্যামারের সংমিশ্রণ ঘটছে, তাতে দর্শক জনপ্রিয়তার দিক দিয়ে তা অন্য খেলাগুলোকে সহজেই টেক্কা মেরে চলেছে। বড় কোম্পানিগুলোও প্রমীলা টেনিসের পেছনে যেভাবে কাড়ি কাড়ি অর্থ ঢালছে, তা থ...