পোস্টগুলি

মনের বাঘে যেন না খায় / দুলাল মাহমুদ

ছবি
বাংলাদেশ কি বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার-ফাইনাল খেলতে পারবে? এককথায় এর উত্তর হতে পারে ফিফটি ফিফটি। বিশ্বকাপ শুরুর আগে টাইগারদের যেখানে অবস্থান ছিল, এখনও সেখানেই আছে। অবশ্য সম্ভাবনা খানিকটা বেড়েছে। আফগানিস্তানের সঙ্গে প্রত্যাশিত ও স্বস্তির জয় পাওয়ার পর অস্ট্রেলিয়ার কাছ থেকে অপ্রত্যাশিতভাবে পাওয়া গেছে একটি মূল্যবান পয়েন্ট। আর শ্রীলঙ্কাকে ঘোষণা দিয়ে হারাবে, এমন অবস্থায় এখনও পৌঁছায়নি টাইগাররা। তবে দুর্বল ফিল্ডিংয়ের প্রদর্শনী না দেখালে লঙ্কানদের সঙ্গে খেলাটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারতো। তিন ম্যাচে এখন পর্যন্ত এটাই বাংলাদেশ দলের বড় খামতি। এই খামতি দূর করার জন্য ইতোমধ্যে নজর দিয়েছে টিম ম্যানেজমেন্ট। যে দুই দলের বিপক্ষে পূর্ণ চার পয়েন্ট বলতে গেলে ‘পকেটে’ নিয়ে বাংলাদেশ বিশ্বকাপ অভিযাত্রায় এসেছে, তারমধ্যে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে আফগানদের সঙ্গে। এখন বাকি স্কটল্যান্ড। স্কটিশদের সঙ্গে দুই পয়েন্ট পেলে প্রথম ধাপ পেরিয়ে যাবে টাইগাররা। এরপরই বাংলাদেশের বিশ্বকাপ পালে লাগবে জোর হাওয়া। তখন সহজাতভাবেই কোয়ার্টার-ফাইনাল খেলার আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে উঠবে টাইগাররা।     ক্রিকে...

অমরত্বের ঠিকানায় ফিল হিউজ / দুলাল মাহমুদ

ছবি
জীবনের ধর্মই এমন, জীবন কখনো থেমে থাকে না। মৃত্যুর নৈঃশব্দের মাঝেই শোনা যায় জীবনের কোলাহল। এই নৈঃশব্দ, এই কোলাহল বিপরীতমুখী জীবনের দুই অনুষঙ্গ। অবস্থান করে পাশাপাশি। খেলার মাঠে যেমন জয়ের উল্টো পিঠেই থাকে পরাজয়। জয়-পরাজয়ই খেলার আনন্দ, খেলার সৌন্দর্য। একটিকে বাদ দিয়ে অন্যটিকে অনুভব করা যায় না। জীবন এবং মৃত্যুও তদ্রুপ। মৃত্যু আছে বলেই তো জীবনের মহিমা বুঝতে পারা যায়। মৃত্যু যতই অপ্রত্যাশিত, অভাবিত ও অনাকাঙ্খিত হোক না কেন, তাকে অস্বীকার করা যাবে না। এ কারণে আমরা এমন সব পরিস্থিতির মুখোমুখি হই, যা অবিশ্বাস্য হলেও বাস্তব ও সত্য। গত ২৫ নভেম্বর সিডনি ক্রিকেট মাঠে অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের পেসার শন অ্যাবোটের তীব্র বাউন্সার মরণ ছোবল হানে সাউথ অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ফিল হিউজের গ্রীবায়। হেলমেটও তাঁকে রক্ষা করতে পারেনি। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন ক্রিজে। তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মানেন ২৬ বছর বয়সী জাত এই ক্রিকেটার। এক নভেম্বরে এসেছিলেন এই পৃথিবীতে, আরেক নভেম্বরে বড় নির্মমভাবে অকালেই চলে গেলেন। নিয়তির এক খামখেয়ালির শিকার হলেন তরুণ এই ব্যাটসম্যান। অবশ্য জীবনের...

ফিল সিমন্স কি অনুপ্রেরণা হতে পারবেন? / দুলাল মাহমুদ

ছবি
ক্রিকেটার হিসেবে খুব বেশি হাঁকডাক ছিল না। মাঝারি মানের অল-রাউন্ডার ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগের পড়ন্ত বেলায় খেলেছেন প্রায় এক যুগ। এ কারণে আন্তর্জাতিক ক্রিকেটে একদমই অপরিচিত নন। মূলত মারকুটে ব্যাটসম্যান ছিলেন। টপ-অর্ডারে ব্যাট করতে নেমে কখনো-সখনো দলকে দেখিয়েছেন জয়ের মুখ। ২৬ টেস্টে সেঞ্চুরি একটি ও হাফ-সেঞ্চুরি চারটি। ১৪৩টি ওয়ান ডে ম্যাচে শতক পাঁচটি ও অর্ধ-শতক ১৮টি। মিডিয়াম পেসার হিসেবে মাঝে-মধ্যে এনে দিয়েছেন ব্রেকথ্রু। টেস্টে মাত্র চারটি পেলেও ওয়ানডেতে উইকেটের সংখ্যা ৮৩টি। সব মিলিয়ে ক্যালিপসো ক্রিকেটারদের মতো সাড়া জাগানো ছিলেন না। তিনি ফিল সিমন্স। বয়স ৫২। অপর জনও আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন। কিন্তু তেমনভাবে আলোচিত নন। গড়পড়তা মানের ক্রিকেটার ছিলেন। শ্রীলঙ্কার গৌরবোজ্জ্বল দিনে খেলেছেন প্রায় এক দশকের কাছাকাছি। অল-রাউন্ডারই ছিলেন। ব্যাট হাতে টেস্ট কিংবা ওয়ান ডে ম্যাচে কোনো সেঞ্চুরি নেই। ফিফটি যথাক্রমে আট ও চারটি। মিডিয়াম পেসার হিসেবেও নামডাক নেই। উইকেটপ্রাপ্তির সংখ্যা টেস্টে ১৭ এবং ওয়ানডেতে ১৪। ক্রিকেটার হিসেবে তেমনভাবে উজ্জ্বলতা দেখাতে পারেননি। তিনি চন্ডিকা হাথুরুসিংহে। ব...

‘ত্যাগ চাই, মর্সিয়া ক্রন্দন চাহি না!’/ দুলাল মাহমুদ

ছবি
বিপরীত মেরুর দুই দেশ। কোনোভাবেই এই দুই দেশের তুলনা হয় না। দূরত্বে তো বটেই। উভয় দেশের মধ্যে বয়ে গেছে কত সাগর আর মহাসাগর। আর ক্রিকেটে তো আকাশ-পাতাল পার্থক্য। একটি দেশ সবে পাঠ নিচ্ছে ক্রিকেটে। অপর দেশটি ক্রিকেটের পরাক্রম পরাশক্তি। পর্যায়ক্রমে এমন বিপরীতমুখী দুই দেশ মধ্য এশিয়ার আফগানিস্তান এবং মহাদেশ অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা হতে যাচ্ছে ভৌগলিকভাবে এই দুই দেশের মধ্যিখানে অবস্থান করা বাংলাদেশের। এজন্য মানসিক প্রস্তুতির ধকলও কম নয়। তবে বাংলাদেশের বিপরীতে আফগানরা যেমন নির্ভার হয়ে খেলেছে, তেমনিভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশেরও নির্ভার থাকার কথা। এটা তো আর লেখার অপেক্ষা রাখে না, অজিদের টাইগাররা হারাতে পারলে বীরোচিত সাফল্য হিসেবে বিবেচিত হবে। আর না পারলেও আফসোস করার কিছু থাকবে না। তবুও মন স্বপ্ন দেখে অসম্ভবকে সম্ভব করার। এটা অনেকটা অসাধ্য হলেও চেষ্টা তো করাই যেতে পারে। দুশ্চিন্তার দীর্ঘ রজনী পেরিয়ে আফগানদের হেসে-খেলে হারানো গেলেও এখন এমন এক প্রতিপক্ষের সঙ্গে লড়তে হবে, ক্রিকেটে যাদের শৌর্য-বীর্য আর প্রতিপত্তির একটুও কমতি নেই। নিজের মাঠে পঞ্চমবার শিরোপা জয়ের অপেক্ষায় টগবগিয়ে ফুট...

তবুও দুর্ভাবনা ছাড়ছে না/ দুলাল মাহমুদ

ছবি
এরচেয়ে ভালো শুরু আর হতে পারে না। এরচেয়ে স্বস্তিদায়ক আর কিছু ছিল না। এ যেন বুক থেকে পাষাণভার নেমে যাওয়ার যুগপৎ স্বস্তি ও আনন্দ। বিশ্বকাপ ক্রিকেটের অভিযাত্রায় এমন স্বস্তি ও আনন্দ ছিল প্রত্যাশিত। প্রত্যাশার সেই রঙে রাঙিয়ে দিয়েছেন আমাদের ক্রিকেটাররা। এমনিতে আইসিসির সহযোগী সদস্য আফগানিস্তানের বিপক্ষে জয়ে আহ্লাদে আটখানা হওয়ার কিছু নেই। তবে বিশ্বকাপের শুরু থেকে গলায় কাঁটা বেধার অস্বস্তি নিয়ে ছিল আফগানিস্তান দলটি। বছরখানেক আগে ওয়ান ডে ক্রিকেটে একবার মুখোমুখি হয়ে তাতে আফগানদের কাছে হেরে যাওয়ার গ্লানির মর্মযাতনা ভুলে যাওয়ার নয়। এ কারণে একটা অঘটন ঘটার শঙ্কায় আচ্ছন্ন করে রেখেছিল দেশের ক্রিকেটানুরাগীদের। বর্ষাকালে যদি বৃষ্টি না হয়, তখন যেমন অস্বস্তি ও আশঙ্কা দেখা দেয়, তেমনই ছিল আফগানদের বিপক্ষে ম্যাচের আগের দিনগুলো। এখন স্বস্তির বৃষ্টিতে ভিজছে পুরো বাংলাদেশ। এই ম্যাচ শুধু স্বস্তি এনে দেয়নি, দিয়েছে আত্মবিশ্বাস অর্জনের পুঁজিও। বিশ্বকাপে বাংলাদেশ কতটা কী করতে পারবে, সেটা পরের ব্যাপার। কিন্তু শুরুতেই যদি আফগানদের লম্ফ-ঝম্পের কাছে হার মানতে হতো, তাহলে সমালোচনার তীব্র ঝড়ে আক্রান্ত হতো বাংলাদেশ ক্র...