ফুটবলে দেখি পৃথিবীর মুখ / দুলাল মাহমুদ
বিশ্বকাপ ফুটবল কেবলই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এরসঙ্গে জড়িয়ে আছে এই পৃথিবীর মানুষের জাগতিক নানান কর্মকা-। কত ভাবেই, কত রূপেই, কত অভিব্যক্তিতে বিশ্বকাপ ফুটবল আমাদের কাছে উদ্ভাসিত হয়। আমরা নানান রঙে, নানান বিভঙ্গে, নানান দৃষ্টিতে তা অবলোকন করি। বিশ্বকাপ ফুটবলের এক একটি আসর বদলে দেয় আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের চিন্তাÑভাবনা, আমাদের মনোজগত। আমরা বিস্মিত হই, বিমুগ্ধ হই। কখন-সখনও বিচলিত হই। এই মহোৎসবে আমরা শুধু ফুটবল খেলাই দেখি না, সেইসঙ্গে দেখি আবেগ-উচ্ছ্বাস, আনন্দ-উৎসব, হাসি-কান্না, ব্যথা-বেদনা। দেখি নানান রকম অনুভব-অনুভূতি, বেশ-ভূষা, সাজ-সজ্জা, সুন্দর-সৌন্দর্য, আচারÑআচরণ, ভালোলাগা-ভালোবাসা। দেখি কত রকম দেশ, কত মানুষ, কত তার সংস্কৃতি। এ থেকে আমরা বুঝতে পারি, এই দুনিয়াটা কত বিশাল, কত বর্ণিল, কত মাধুর্যময়। কত তার রূপ, কত তার রস, কত তার গন্ধ। আছে বৈচিত্রময় মানুষ, বৈচিত্রময় রঙ, বৈচিত্রময় বর্ণ। ভাষার বৈচিত্র্য, ভাবের বৈচিত্র্য, জীবনের বৈচিত্র্য। আমরা দেখতে পাই ইউরোপ, দক্ষিণ আমেরিকা, উত্তর-মধ্য আমেরিকা ও ক্যারিবীয়, আফ্রিকা, এশিয়ার বহুমুখি জীবনের ভিন্নতা ও স্পন্দন। আমার মতো যাঁদের নির্দিষ্ট পর...