পোস্টগুলি

নিতম্ব দোলানো ক্রিকেট /দুলাল মাহমুদ

ছবি
ক্রিকেটটাকে আমার কাছে কখনো প্রকৃত খেলা মনে হয়নি। মনে হয়েছে, বিলাসী মানুষের সময় কাটানোর একটি উপলক্ষ। ক্রিকেটের শুরুটাও তো সেই কথাই বলে। সেই ষোড়শ শতাব্দীতে ইংরেজ অভিজাতরা প্রচলন ঘটান ক্রিকেটের। কিছু লোক আয়েশী ভঙ্গিমায় ব্যাট-বল নিয়ে কসরত করতেন। মাঠের বাইরে কিছু লোক তাদের তারিফ করতেন। পরস্পরের পিঠ বুলিয়ে দেওয়া আর কি। পরিবেশটা থাকতো রাজসিক। পরিপাটি পোশাক-আশাক। খাওয়া-দাওয়ার খানদানি আয়োজন। সঙ্গে রঙীন পানীয়। পরিবেশন করতেন ‘চাকর-বাকর’রা। খেলার দিকে নজর কতটা থাকতো বলা মুশকিল। বাউন্ডারি হাঁকালে, উইকেটের পতন ঘটলে কিংবা অর্ধ-শতক, শতক হলে কখনো-সখনো হাততালি দিয়ে উপস্থিত কেউ কেউ নিজেদের উপস্থিতি জানান দিতেন। দিনের পর দিন চলতো খেলা। সময় নিয়ে কোনো ভাবনা ছিল না। এ নিয়ে কারো কোনো হেলদোলও ছিল না। এতে প্রতিফলন ঘটতো বিলাসী জীবনের। মনোভাবটা ছিল এমন, দেখো, আমরা কত অভিজাত। কতটা উঁচু সম্প্রদায়ের। তোমাদের থেকে আমরা একদমই আলাদা। এই মনোভাব, এই ধারা চলেছে অনেক দিন। পরিবর্তন যে খুব সহজে এসেছে, সেটা বলা যাবে না। পরিবর্তন এসেছে বেশ ধীরে ধীরে। বল কুড়াতে কুড়াতে কিংবা খাওয়া ও পানীয় পরিবেশন করতে করতে থাকা ‘নীচু’ সম্প্...

সোনালী অতীতের দিনগুলো-৪ / বশীর আহমেদ

(৯৯) ‘কালো-সাদা’ জার্সি নিয়ে প্রায়ই সমস্যায় পড়তে হতো। কালো-সাদার দাবিদার দুটি ক্লাবÑ মোহামেডান-ওয়ান্ডারার্স। সেবারও (১ জুলাই ১৯৬৭) লিগের ২য় পর্বের খেলা নির্ধারিত সময়ের ১৫ মিনিট দেরিতে আরম্ভ হয়েছিল। মোহামেডানের ক্যাপ্টেন আব্দুল্লাহ আর ওয়ান্ডারার্সের ক্যাপ্টেন ইসমাইল রুশো; দুজনই তাদের ঐতিহ্য রক্ষা করতে বদ্ধপরিকর। উভয় দলের জার্সির কালার রেজিস্টার্ডÑ এটা তাদের দাবি। ঢাকা ওয়ান্ডারার্সের দাবি, ঢাকায় ওয়ান্ডারার্স ক্লাব মোহামেডানের আগে প্রতিষ্ঠিত হয়েছে আর মোহামেডানের দাবি তাদের ক্লাব ১৯৩৬ সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছে; সেটারই ধারাবাহিকতায় ঢাকায় মোহামেডান প্রতিষ্ঠিত। ইপিএসএফ কর্মকর্তাদের হস্তক্ষেপে জার্সি সমস্যার সমাধান হয়েছিল রেফারি জেড আলমের টসের মাধ্যমে। টসে ওয়ান্ডারার্স জয়ী হয়ে তাদের কালো-সাদা জার্সি পরে খেলতে নেমেছিল আর মোহামেডান পরেছিল লাল জার্সি। ওয়ান্ডারার্স জার্সির টসে জয়লাভ করলেও মাঠের খেলায় মোহামেডান তাদেরকে ৩-০ গোলে হারিয়েছিল। যদিও চ্যাম্পিয়নরা ভাল খেলে জয়লাভ করেছিল; তবে ওয়ান্ডারার্সের রক্ষণভাগ মোহামেডানের শক্তিশালী আক্রমণগুলোকে ব্যর্থ করে দিচ্ছিল। দক্ষ এবং দ্রুতগতির রক্ষণভাগ মোহ...